মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনার কয়রায় বিরল রোগে আক্রান্ত মোহনা বাঁচতে চায়

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, কয়রা খুলনা :
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো. মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি (১১) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে। গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ, নাক, কান ও শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে অনবরত রক্ত ক্ষরণ হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে মোহনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে। তাহলে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন মোহনার পিতা মনিরুল ইসলাম। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল বিকাশ নাম্বার: ০১৩০১-২৮৫০১০

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com