শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

খুলনায় ৭ ঘন্টার ব্যবধানে করোনায় ৪ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম, খুলনা :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় ৭ ঘন্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হচ্ছে আমিনুর রহমান মোল্লা (৮০), নুরুল ইসলাম (৭৫), মিজানুর আকন এবং রেহেনা বেগম (৬১)। করোনা ডেডিকেটেড হাসপাতালের সূত্র মতে, নড়াইল জেলার কালিয়া উপজেলা সিংহাসপুর এলাকার বাসিন্দা মৃত গণি মোল্লার পুত্র আমিনুর রহমান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ মে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান। বাগেরহাট শরনখোলা রাজাপুর এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলীর পুত্র নুরুল ইসলাম গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ১০টায় মারা যান। এছাড়া বাগেরহাট মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আঃ রবের পুত্র মিজানুর আকন গত ২৮ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টায় মারা যান। একই দিনে দুপুর পৌনে ১টায় রেহানা বেগম নামে এক করোনা রোগী মারা যান। সে নগরীর মিয়া পাড়া এলাকার বাসিন্দা আতাউর রহমান স্ত্রী। করোনায় আক্রান্ত হলে তাকে গত ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com