শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গঙ্গাচড়া ও হারাগাছে মাদকের ছড়াছড়ি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:

রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ার হারাগাছ পৌরসভা এলাকায় মাদকের ছড়াছড়ি। দিন-দুপুরে অবাধে চলছে মাদক বেচাকেনা। এতে কিশোরসহ তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকা যোগার করতে এলাকায় মারামারি, চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। থানা পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে ফেনসিডিল,গাঁজা, হেরোইন, ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করলেও এই এলাকা গুলোতে মাদকের ব্যবসা কমছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের মাসোহারা দিয়ে অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের তথ্যমতে, রংপুরের গঙ্গাচড়ার সীমান্তবর্তী তিস্তা নদীবেষ্টিত মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া বাজার এলাকা, নরশিং, জমচওরা, তালপট্টি, চৌদ্দ মাথা, হাজীর বাজার, লক্ষীটারি ইউনিয়নের মহিপুর, চর ইছলি, এসকেএস বাজার, আনুর বাজার, গজঘন্টা ও কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট, টাংরির বাজার, সারাই, কাজীপাড়াসহ রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে চিহ্নিত মাদক বিক্রেতারা প্রতিদিন মাদক বিক্রি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গঙ্গাচড়া উপজেলার ভাঙাগড়া ও নরশিং এলাকার একাধিক বাসিন্দা বলেন, জনপ্রতিনিধিদের মাসোহারা দিয়ে চলছে মাদক বেচাকেনা। ফলে এলাকায় মাদকের ভয়াবহতা থামছে না। আমাদের যুবকরা মাদকের কড়াল গ্রাসে নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ প্রায়ই মাদকসহ এসব মাদক কারবারিকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে দÐ ও জরিমানা করে। অনুসন্ধান করে জানা গেছে, ভারত থেকে লালমনিরহাট জেলা দিয়ে তিস্তা নদী পাড় হয়ে নিয়মিত গঙ্গাচড়ার বড়াইবাড়ি, আলমবিদিতর, লক্ষীটারি, গজঘন্টা ও কাউনিয়া উপজেলার হারাগাছসহ বিভিন্ন স্থানে ঢুকছে ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাাদক দ্রব্য। চাইলেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে গাঁজা, মদ, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য। মাদকের এ ভয়াবহ ছোবলে যুব সমাজ বিপথগামী হয়ে পড়েছে। এ অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান হচ্ছে। অভিযানে মাাদকসহ ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। এ কাজে তিনি জনপ্রতিনিধিসহ সচেতন মহলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com