মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাইয়ের মুত্যু

গাইবান্ধায় ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাইয়ের মুত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় ছোট ভাই আমিরুল প্রধানের লাথির আঘাতে বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ছায়েল প্রধান থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মমিন প্রধানের স্বজনরা। এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলা সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মমিন প্রধান এই গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন থেকে আব্দুল মমিন প্রধানের সঙ্গে তার দুই সৎ ভাই আমিরুল প্রধান ও আনোরুল প্রধানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে এই জমি নিয়ে স্থানীয় সালিশে আপস করাও হয়। পরবর্তীতে দুই সৎ ভাই এই মীমাংসা না মেনে নিয়ে আবার শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল মমিন প্রধানের সঙ্গে সেই জমির স্থানে তর্ক-বিতর্ক শুরু করেন। এরই একপর্যায়ে আব্দুল মমনিকে একা পেয়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে আনোরুলের ছেলে আওলাদ মিয়া। তখন আমিরুল প্রধান তার ভাই আব্দুল মমিন প্রধানের পুরুষাঙ্গে বেশ কয়েকবার লাথি মারেন। তারপর ভুক্তভোগীর ছেলে ছায়েল প্রধান বাঁচাতে এলে তাকেও মারধর শুরু করেন। এছাড়া নিহতের ছেলের স্ত্রী রোকসানা বেগম সেখানে গেলে তার মুখমণ্ডলে আঘাত করলে তার চোখের পাশেও জখম হয়। এরপর পরিবারের স্বজনরা আব্দুল মমিনকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শুক্রবার রাতে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে রেফার্ড করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজান মিয়া বলেন, নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com