সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গাইবান্ধায় নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর অধীনে সামাজিক প্রচার কর্মসূচি জেলা পর্যায়ে নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (উপসচিব) ও এসইআইপির সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক ড: মো. মতিউর রহমান,এসইআইপি প্রকল্পের কোর্স স্পেশালিস্ট মহিউজ্জামান, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম, জেলা শিক্ষা অফিসার মোছা. রোখসানা বেগম, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় নারীদের ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com