বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

গাইবান্ধায় ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিএনপির সমাবেশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধাঃ
আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহিদ, ফারুক আহমেদ, মোর্শেদ হাবীব সোহেল, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজু, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জোবাইদা রহমানের অন্যায় সাজা দ্রুত প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার তারেক রহমানকে দেখে ভয় পায়। সেইজন্য তারা আদালতকে নিয়ন্ত্রন করে ফরমায়েশী রায় দিয়েছেন। দেশের মানুষ এখন আর বোকা নেই, আওয়ামীলীগের এসব চালাকি জনগণ বুঝে গেছে। তাই সময় থাকতে ক্ষমতা থেকে পদত্যাগ করুন নইলে পালানোর পথও খুঁজে পাবেন না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com