মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
প্রতিনিধিঃ ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে শনিবার (২ মার্চ) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, গাইবান্ধা এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিনুল ইসলাম গোলাপ, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী, মো. ইলিয়াস হোসেন, আতোয়ার রহমান, তাজুল ইসলাম বকুল, হাফিজার রহমান, রেজাইউল করিম, অ্যাড. ফরহাদ হোসেন, অ্যাড. ইমরান, অ্যাড. সালমান মাহমুদ নয়ন, মিজানুর রাহমান মাষ্টার, আব্দুল হালিম, নাদিম হোসেন, মো. ফরহাদ মিয়া ও জিন্নু মিয়া প্রমুখ। সাধারণ সভাটি পরিচালনা করেন কমিটির সাধারণ স¤পাদক জে এইচ মুজকুরি অনু।
বক্তারা বলেন, জামালপুর জেলার সহিত গাইবান্ধা জেলার মধ্যে সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ ব্যবস্থা একমাত্র টানেল নির্মাণের মাধ্যমেই সম্ভব। টানেল নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে জেলায় শিল্প কলকারখানা ও কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। টানেল নির্মাণকালে নদী শাসনের মাধ্যমে চরা লের ব্যাপক অনাবাদি জমি কৃষি জমিতে পরিণত হবে। বন্যার হাত থেকে এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। বক্তারা আরো বলেন, রংপুর বিভাগের ৮টি জেলা লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, কুড়িগ্রাম, প গড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট সহ জামালপুর জেলার টানেল নির্মাণের মাধ্যমে হিলি স্থহলবন্দর, সোনাহাট স্থল বন্দর, চিলাহাট স্থল বন্দর, সিলেট ও চট্টগ্রাম জেলার মত সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে ও পণ্য পরিবহন খরচ কম হবে। গাইবান্ধা জেলা উত্তরা লের জেলাগুলির মধ্যে গেট ওয়ে শহরে পরিণত হবে। টানেল নির্মাণের মাধ্যমে উত্তরা লের শিল্প ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com