মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গাইবান্ধায় বিদেশি মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার ১০২ নোট জব্দ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :

গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের অন্যতম সদস্য বাবলু মিয়া (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরও ১০২ নোট জব্দ করা হয়।রোববার (৪ জুন) গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান। গ্রেফতার বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতাররা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সহজ-সরল মানুষকে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণা মূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় (১৫ মে) গাইবান্ধা শহরের নিউ গোধুলী হোটেলের অপর পাশে ভিকটিম আলম মিয়াকে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগের ভিত্তিতে (৩ জুন) অভিযান পরিচালনা করে প্রতারক বাবলু মিয়া ও শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা ও আরও ১০২ নোটসহ প্রতারণার ৪০ হাজার টাকা জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com