বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় ভাষা সৈনিক মতিউর রহমানকে নিয়ে স্মারক পুস্তিকার প্রকাশনা উৎসব

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক পুস্তিকা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ এর প্রকাশনা উৎসব হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই রোববার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা(গানাসাস) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতিউর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আখতার আমিন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন পুস্তিকার অন্যতম সম্পাদক রজতকান্তি বর্মন। মূল আলোচক ছিলেন লেখক জহুরুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, মতিউর রহমানের নিকটাত্মীয় আব্দুর রাজ্জাক সোনা, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও লেখক ওয়াজিউর রহমান রাফেল। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রকাশনাটির আরেক সম্পাদক গোলাম রব্বানী মুসা ও সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার।
বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক, সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকাশনার অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ।উল্লেখ্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ সম্প্রতি প্রকাশ করেছে মতিউর রহমানের পরিবার। এটি সম্পাদনা করেছেন রজতকান্তি বর্মন ও গোলাম রব্বানী মুসা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com