শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় সাত দফা দাবিতে ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক সমাবেশ

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে অবিলম্বে সকল ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের নিবন্ধন-লাইসেন্স রুট পারমিট প্রদান; সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশন প্রদানসহ সাত দফা দাবিতে সোমবার সন্ধ্যায় দারিয়াপুর হাটের চৌমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অ ল শাখা এই সমাবেশের আয়োজন করে। ইজিবাইক চালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাসদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এবং সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য দেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক আফরোজা বেগম পরিতোষ কুমার প্রমুখ।নেতৃবৃন্দ বলেন, সারাদেশে প্রায় ৫০ লাখ থ্রি হুইলার যানবাহন আছে। সরকার কর্মসংস্থানে ব্যর্থ হওয়ায় অনেক শিক্ষিত তরুণও ইজিবাইক চালান।গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার পিছনে এদের অবদান কম নয়। অথচ সুপ্রিম কোর্ট বৈধতা দেয়া সত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ ব্যাটারি চালিত ইজিবাইক চালকগণ সরকারি নিবন্ধন লাইসেন্স থেকে বঞ্চিত। বক্তাগণ ইজিবাইক চালকদের জীবনের নিরাপত্তা গাইবান্ধা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড়ে ইজিবাইক ষ্ট্যান্ড নির্মাণ দারিয়াপুর হাটের অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা নেতা জিহানুল হক জোহা। শেষে ফারুকুল ইসলামকে আহবায়ক এবং ইউনুস আলীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ দারিয়াপুর অ ল শাখা গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com