বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

গাইবান্ধায় সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধায় জন্ম গ্ৰহন করা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস এম নাজিয়া সুলতানা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেদুন্নবী মিন্টুর তৃতীয় কন্যা। তার চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ জানান, প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।৩০তম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com