শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়নের হাত-পা বাধা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের কাটামোড়ে বাগদা ফার্মের সিংড়ার বিল থেকে নিখোঁজ যুবক কনক (২৩) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। অটোচালক কনক উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার পুত্র। সে গত ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে স্থানীয়দের কেউ একজন পুকুরে মরদেহ ভাসতে দেখে লোকজনদের জানালে পুকুরপাড়ে জনতার ভীড় জমে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধায় প্রেরণ করেছি। মরদেহে পঁচন ধরেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে অটো নিয়ে বেড়িয়ে গেলে আর ফিরেনি। পর দিন পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ যুবকের ছবি প্রচার পায়।েএ ঘটনায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com