বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

গাইবান্ধার-১ সংসদ সদস্য লিটনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্রবৃত্তদের গুলিতে সাংসদ লিটন গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ষষ্ঠ মৃত্যু বাষির্কী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়া গ্রামে সাংসদ লিটনের কবরে পুস্পমাল্য অর্পণ করেন পরিবারের সদস্যরা ও উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।  শনিবার দুপুরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রয়াত সাংসদ লিটনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংসদ লিটনের বড় বোন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, সাদিক সাদনান রাতিন, দপ্তর সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম বকুল, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুব মহিলালীগের সভাপতি আল্পনা গোস্বামী, শ্রমিকলীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।উপজেলা আ’লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
সাংসদের মৃত্যুর ঘটনা নিয়ে তার বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ হতে ৬ জনকে আসামি করে থানায় মামলা করে। জেলা দায়রা ও জজ আদালত ২০১৯ সালের ২৮ নভেম্বর এমপি লিটন হত্যাকান্ডে জড়িত সাত আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলো- জাপা’র সাবেক সাংসদ আব্দুল কাদের খান ও তার পিএস শামছুজ্জোহা, হান্নান, মেহেদী, শাহীন, রানা ও চন্দন কুমার রায়। কিন্তু এখন পর্যন্ত আদেশ কার্যকর করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com