শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গাইবান্ধার ৫টি আসনে নৌকার মাঝি হলেন যারা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ-এ থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তাঁর ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী, ৩০, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জাতীয় সংসদের হুইপ বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com