বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ ৬ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধাঃ
গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ মোট ছয়জনকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসক মো. অলিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মতে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রাজ্জাক সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক স্বপন মন্ডল। পুরস্কার পেয়ে গাইবান্ধা সদর ইউএনও বলেন, জেলা প্রশাসক অলিউর রহমানের মত একজন শুদ্ধাচারি মানুষের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com