বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধাঃ
গাইবান্ধায় র‍্যালি,আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে একটি বণাঢ্য র‌্যালি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও আজকের পত্রিকা গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা জাতীয়পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুন -অর-রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম, জাহিদ হাসান ও মোমেনুর সাগরসহ অন্যান্যরা।
বক্তারা আজকের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠনমূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।এর আগে অতিথিরা আজকের পত্রিকার প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com