শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গাইবান্ধায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার ২শ টাকা জরিমানা

গাইবান্ধায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার ২শ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, সাঘাটা, গাইবান্ধা এর উদ্যোগে ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠান: মেসার্স ন্যাশনাল ফুড, ভাঙ্গারমোড়, সাঘাটা, গাইবান্ধা এবং মেসার্স আল্লাহর দান বেকারি, কুকড়ারহাট, সাঘাটা, গাইবান্ধাকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার ১০০ করে মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠান দুটি বিএসটিআই এর অনুমোদন না নিয়ে অবৈধভাবে বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর ইত্যাদি পণ্য তৈরি করে আসছিল এবং মানসনদ গ্রহণ না করে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছিল। উক্ত অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া।

স্বাক্ষরিত-(মুবিন-উল-ইসলাম),উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com