বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

গাইবান্ধায় মিথ্যা রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা;
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেয়া রায়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বিএনপি। দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহরের সার্কুলার রোডে দলটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান হাবুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের রায়কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com