মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় শ্যুটার গানসহ একজন গ্ৰেফতার

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধায় দেশীয় একনলা শ্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৪৫) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক মাসুদ রানা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।বুধবার (১৬ আগস্ট) গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন তাঁর কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদে মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারুফ মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেল আরোহী মাসুদ রানাকে থামিয়ে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল (হিরো ১২৫ সিসি) ও সিম্ফনি মোবাইল ফোনটি জব্দ করা হয়। এ ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), মো. আব্দুল্লাহ আল মামুন, ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সরকার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com