বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেফতার। শুক্রবার (১৫ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া (সরকারপাড়া) গ্রামের খোকা মিয়া (৬০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com