শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গাইবান্ধা ৩ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন কিনলেন যারা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র কিনলেন যারা তারা হলেন বর্তমান এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহামুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড. জরিদুল হক, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাহারিয়া খান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক সহিদুল্যাহেল কবির ফারুক, আ’লীগ সদস্য ও দড়ি জামালপুর রোকেয়া সামাদ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান বিএসসি, জেলা পরিষদ সদস্য উপজেলা আ’লীগ সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান প্রমুখ। স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে হতে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র কেনার সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। এ আসনে দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com