শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা এলাকাবাসীর মানববন্ধন

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা এলাকাবাসীর মানববন্ধন নুর হোসেন, গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে তেলিহাটা প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তাফিজুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে বাধা ও রাস্তার ওপর ঘর নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র সমাজ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সুখানপুকুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম মিন্টু, সরোয়ার জাহান মিলন, সুখানপুকুর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক আসাদুল ইসলাম, সমাজসেবক হিমাংশু চন্দ্র রায়, ব্যবসায়ী আবু সাঈদ রতন, ছাত্র আব্দুল আজিজ, জিসান, ছাত্রী নন্দিনী রায়, তিথি রায়, জারিন ও নুরে জান্নাত প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কিছু ব্যক্তির ঘর নির্মাণের কারণে কাজ বন্ধ রয়েছে। তারা দ্রুত ঘর সরিয়ে সড়ক নির্মাণে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। গাবতলীতে সড়ক নির্মাণে বাধা এলাকাবাসীর মানববন্ধন

Reading Time: < 1 minute

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com