মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গারো পাহাড়ে আমন ফসলে বুনো হাতির হাানা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :
শেরপুর গারো পাহাড় সীমান্তে একদল বুনোহাতি স্থানীয় কৃষকের আধপাকা ধান খেয়ে সাবাড় করেছে । সর্বস্ব শেষ করে আমন আবাদ করেছিলেন কৃষক। আর কদিন পরেই ঘরে তুলতো সেই ফসল। কিন্তু কৃষকের সেই স্বপ্ন আর পূরণ হলো না। শনিবার (৪ নভেম্বর) ভোর রাতে একদল বুনোহাতি তার ক্ষেতের সমস্ত ফসল খেয়ে একেবারে শেষ করে দিয়েছে।
জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাপানি পাহাড়ি অঞ্চলে দুই পাহাড়ের মাঝখানে কৃষক রমজান আলী দেড় একর জমিতে আবাদ করেন এই ধান। অনেক কষ্টে ঋণ ধার করে বুকভরা স্বপ্ন নিয়ে তিনি এ ফসল আবাদ করেছিলেন। আর মাত্র কয়েক দিন পরেই যে ধান উঠতো কৃষকের গোলায় রাতের আঁধারে হাতির দল নামে সেই ক্ষেতে। অর্ধপাকা ধান খেয়ে সাবাড় করে। পা দিয়ে মাড়িয়ে মাটির সঙ্গে সব মিশিয়ে দেয়। সকালে ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণী ক্ষেতের পার্শ্বে এসে হতাশায় ভেঙে পড়েন। স্থানীয় পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে দাবি জানায় সরকারের কাছে। প্রতি বছর এই ধান কাটার ঠিক আগ মুহূর্তে বুনো হাতির দল তাদের ফসলি জমি বিনষ্ট করে যাচ্ছে। হাতির আক্রমণ থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না পাহাড়বাসী। তাই এখন নির্ঘুম রাত কাটায় তারা। সেইসঙ্গে সরকারে কাছে স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার মো. রফিকুল ইসলাম জানায়, বুনোহাতি শুধু কৃষকের জমিই নয়, আমাদের ইকোপার্কের ভেতরেও প্রবেশ করেছিলো। আমরা তাড়িয়ে দিলে রাতে কালাপানি গ্রামের ওই জমিতে যায়। সরকার থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com