মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় দেশীয় তৈরি ১টি পাইপগান ও ২রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১ মার্চ) বেলা আড়াইটায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞাসহ অন্য অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে অস্ত্র উদ্ধার অভিযান চালান।
এসময় গুইমারা ইউপির ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলার নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চাকমা পাড়ার রাঙ্গা মনি চাকমার ছেলে দারাছ চন্দ্র চাকমা(২২)কে আটক করা হয়।
এসময় আসামীর হেফাজতে থাকা ব্যাগের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আসামি নিজ হেফাজতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com