বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোদাগাড়ীতে জালে আটকা পড়লো দূগাপুরের নিখোঁজ জেলের লাশ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতে বৃষ্টির সময় পুকুরের মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মোকসেদ আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাজশাহীর গোদাগাড়ীর কমলাপুর বিল থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়।মোকসেদ আলী দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ।তিনি বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিনের টানা বৃষ্টিতে গোদাগাড়ীর পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে থাকে। ওই সময় কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর উপজেলা থেকে সেখানে গিয়েছিলেন। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক এই স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী নামের একজন।ওসি আরও বলেন, শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর মরদেহ আটকা পড়েছিল। শনিবার সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের লোকজনও এসেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com