শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

গোদাগাড়ীতে পৗনে ১ কোটি টাকার হেরোইন-সহ ছদ্মবেশি দরবেশ গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর ওলি বাবার মাজারের দরবেশ সেজে মাদক পাচারকালে ৭৬১ গ্রাম হেরোইন-সহ মোঃ শফি ফকির (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫।
বুধবার বিকাল বিকাল ৫টায় গোদাগাড়ী উজানপাড়া বাইপাস মোড় এলাকা দিয়ে ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহী ফেরার পথে তাকে হেরোইন-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শফি ফকির খুলনা জেলা ও সদর থানার ৫নং ঘাট আশরাফুল মামুর মাজার এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে র‌্যাব সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বুধবার বিকালে ব্যাটারি চালিত অটোযোগে হেরোইন নিয়ে রাজশাহী ফেরার পথে তাকে ৭৬১গ্রাম হেরোইন-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শফি ফকির জানায়, সে খুলনার সদর থানার বাসিন্দা। বর্তমানে রাজশাহী মহানগরীর অলি (বাবা) ফকিরের মাজারে দরবেশ ছদ্মবেশে থাকে।
এ ব্যপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com