মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ দুইজন মাদক কারকারি গ্রেফতার;ট্রাক জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ দুইজন মাদক কারকারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী। এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে জব্দ করা হয় গাঁজা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক। রবিবার (১৬ জুলাই) গভীর রাতে গোদাগাড়ী থানাধীন জৈটা বটতলা এলাকা থেকে খালি ক্যারেটের আড়ালে লুকানো অবস্থায় ১০০কেজি গাঁজা-সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভবানীপুর গ্রামের মোঃ আঃ তপের ছেলে মোঃ শরিফুল ইসলাম ও একই থানার চন্ডিপুর গ্রামের মোঃ শুকুদ্দির ছেলে মোঃ নাইম আলী (২৩)। তবে ট্রাকের মালিক একই থানার নিরালা গুচ্ছগ্রামের মোঃ তৌফিকের ছেলে মোসাঃ সুচোরিতা বেগম (৩৫)। তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
অভিযানটি পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, জেলা কার্যালয়, রাজশাহীর পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খানের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com