সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আকাশ হাসান (২১), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩১৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতার মোঃ আকাশ হাসান, সে নাটোর জেলা ও থানার কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আরোজ আলীর ছেলে। অপর পলাতক আসামী মোঃ মনির হোসেন (৪৫), সে একই থানার কুড়িয়া পাড়া (চাঁনপুর) গ্রামের আব্দুস সামাদের ছেলে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চারঘাট থানাধীন জয়পুর উচ্চ বিদ্যালয়ের সামনে জনৈক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছা মাত্রই ২জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে ১জনকে ০১টি ট্রলিব্যাগসহ ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করা হয়। তবে অপর ১জন ব্যক্তি ধান ক্ষেত দিয়ে রাতের আধারে মোঃ মনির হোসেন নামের অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী জানায়, তার কাছে থাকা ১টি ট্রলি ব্যাগের মধ্যে ফেনসিডিল আছে। সে এবং পলাতক আসামী পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।এ ব্যপারে তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com