মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ শ্রী আশিক কুমার (২৩)নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত হলো শ্রী আশিক কুমার উপজেলার গোদাগাড়ী থানার চৈতনপুর এলাকার শ্রী দিলীপ কুমারের ছেলে।
জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম এবং এসআই মোঃ মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে ৫০০গ্রাম গাঁজা সহ আশিক কুমার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।