মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির দাবীতে স্মারকলিপি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতির দাবীতে রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লার নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, কৃষকনেতা আবুল কাসেম, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,বিশিষ্ট সমাজ সেবক গোলাম কাদির মিঠু, রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক আলমগীর হোসেন,প্রমুখ। এসময় সাংবাদিক সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে বলেন ব্যবসা বাণিজ্য, শিল্প-শিক্ষা- সাংস্কৃতিতে এগিয়ে থাকা ৮ লক্ষ মানুষের জন্য ঢাকাগামী ট্রেন মহিমাগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতির জন্য ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে স্মারকলিপি পেশ করা হলো। অবিলম্বে দাবীটি বাস্তবায়নে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com