শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে অটোরিক্সার চাপায় শিশু নিহত অটোসহ চালক আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামে গত বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে সড়ক পারাপারের সময় দ্রæতগামী অটোরিক্সার চাপায় ঘটানাস্থলেই তাবাসুম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোচালক আমিরুল ইসলামকে আটক করেছে। নিহত তাবাসুম কুমারগাড়ী গ্রামের নজরুল ইসলাম নান্টুর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবাসুম নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকবাসী অটোসহ চালক আমিরুল ইসলামকে আটক করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। অটোচালক আমিরুল পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত  ছমসেল আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার এসআই দীপক রায় জানান, এ ব্যাপারে নিহত শিশু তাবাসুমের বাবা নজরুল ইসলাম নান্টু অটোচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আমিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com