মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ

গোবিন্দগঞ্জে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
জমি ও পুকুর নিয়ে দ্বন্দের জের ধরে প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তির সন্ত্রাসী বাহিনী সাঁওতাল পল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর ও জমি দখলকে কেন্দ্র করে সাঁওতাল পল্লীতে শুক্রবার রাত ১১টার দিকে
দুটি বাড়িতে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল পল্লীর বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে জমিজমা ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
এরই জের ধরে শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার লোকজন নিয়ে সুন্দর মন্ডলের বাড়িতে হামলা করে। হামলাকারীরা জমি ও পুকুরের দখল ছেড়ে দেয়ার দাবী করলে সুন্দর মন্ডলের ছেলেরা জমি ও পুকুর ছাড়তে অস্বীকার করায় চেয়ারম্যানের লোকজন বৃটিশ সরেনকে মারপিট করে এবং তার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং আহত বৃটিশ সরেনকে এলোপাথাড়ি মারপিট করে আহত বৃটিশ সরেন কে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও তার ভাই শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com