বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৪ ডাকাত গ্ৰেফতার

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহ্নত দেশী অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দিঘীরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কামদিয়া থেকে কাটা মোড়গামী রাস্তার দুধিয়া ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টহল পুলিশের একটি দল।গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটসহ লোহার বেকী, ১টি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, ১টি গাছের ডালের লাঠি, ১টি নাইলনের রশি, ১টি শ্যালো মেশিনের হ্যান্ডেল,, ১টি লোহার হুইল রেঞ্জ ও ১টি সিএনজিচালিত অটোরিক্সা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com