শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১জন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) সন্ধ্যায় গাইবান্ধা এসপি অফিস হতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামি হলো-মো.আনোয়ার হোসেন (৩৫) পিতা-মোআইনুদ্দিন মন্ডল,গ্রাম-শিহিগাওঁ,থানা-গোবিন্দগঞ্জ জেলা-গাইবান্ধা। পুলিশ জানায়,অফিসার ইনচার্জ ডিবি গাইবান্ধার নেতৃত্বে অফিসার/ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে (২৮ মে) রবিবার বিকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৩নং শাখাহার ইউপির ৩নং ওয়ার্ডের শিহিগাঁও গ্রামের মোঃ আইনুদ্দিন এর বসতবাড়ির পশ্চিম দুয়ারি চৌচালা টিনের ঘরে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর  রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধাসহ ১জনকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com