শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে তেলবাহী ট্রাক নদীতে ১জন‌ নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৩ মে) ভোরবেলা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই সময় বগুড়া থেকে তেলের লরিটি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি পথচারী মাসুদকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে লরিটি উদ্ধার করে। এখন এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com