শনিবার, ২০ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

গোবিন্দগঞ্জে প্রেম করে বিয়ে বিয়ের এক বছর পর লাশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
প্রেমের বিয়ের এক বছরের মাথায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন (২০) নামের এক গৃহবধূ। শুক্রবার (১৬ জুন) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল খাঁন (২৫) নামের এক যুবকের সঙ্গে শিলা খাতুনের (২০) সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর পর শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শীলা খাতুন ওই গ্রামের পায়েল খানের স্ত্রী। তার বাবার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হিজলা গ্রামে।স্বজনরা জানায়, এক বছর আগে পায়েলের সঙ্গে প্রেম করে বিয়ে হয় শিলার। এরই মধ্য বাড়ির সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা বলেন, খবর পেয়ে শিলা খাতুন নামের মরদেহটি তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিলা নিজের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের দাবি। তার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com