সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক তার দিয়ে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খয়বার আলী নামের এক ব্যক্তি শুক্রবার রাতে তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতে ধানক্ষেতের আইলে রাখে। শনিবার ভোররাতে সেখান দিয়ে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com