শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে  যুব সমাজের আয়োজনে বস্ত্র বিতরণ, মতবিনিময় সভা ও ইফতার

Reading Time: < 1 minute

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামপুর যুব সমাজের আয়োজনে বস্ত্র বিতরণ, মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। শহরগছি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল আজিজ রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, সাপমারা ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তাহাজুল ইসলাম ভুট্টু, ইসলামপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফুলুল হক মন্ত্রি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ম আহবায়ক বাবুল ইসলাম ও শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তার বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় সরকার প্রধান হিসেবে দেখার অভিপ্রায়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে তার মনোনীত প্রতিনিধিকে বিজয়ী করার আহ্বান জানান। বিগত সময়ে তার নির্বাচনি এলাকায় তিনি যে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার স্মৃতিচারণ করে বর্তমান সরকারের নানা উন্নয়ন ও এর সুফল তুলে ধরেন।
পরে তিনি সভায় উপস্থিত এলাকার গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরবর্তী ইফতার অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com