শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ নিহত ২

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন স্কুল শিক্ষকসহ ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। আজ সোমবার ( ৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন মধ্য বয়সী নারী এবং তার নাম দুলালী বেগম। সে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগারী গ্রামের আবু বক্কর মন্ডলের স্ত্রী। নিহত অপরজন সাফিয়া খাতুন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মুরহুমের নাম রশিদুল ইসলাম রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময়ে বিপরীত মুখী একটি বালুবাহী ট্রাক ও ইজিবাইক ঐ স্থানে পৌঁছিলে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা আক্রান্ত হয়। আক্রান্ত যাত্রীদের মধ্যে দুলালী বেগমের ঘটনাস্থালেই মৃত্যু হয় এবং স্কুল শিক্ষক রশিদুল শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। অন্যান্য ৫ জন যাত্রী আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক যাত্রীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিনজানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই হাইওয়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ যায় এবং উদ্ধারকাজ পরিচালনা করে। তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মরহুম রশিদুল ইসলাম রুবেলের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১১টায় নিজবাড়ী রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com