বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসফিয়া তার এক আত্মীয়র বাড়ি যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com