বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ একজন গ্ৰেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব কর্তৃক সাড়ে ৯ কেজি গাঁজাসহ একজনকে গ্ৰেফতার করেছে।বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউপির ক্রোড়গাছা গ্রামে সাড়ে ৯ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৫২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্তোষ চন্দ্র বর্মণ (৪৫) নামের আরও একজন পালিয়েছে।গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের সালেক উদ্দিনের ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাদক কেনা -বেচার সময় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে সন্তোষ চন্দ্র বর্মণ নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামী এবং পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com