রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

গোবিন্দগঞ্জে ২৪২ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে বেলাল আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪২ পিস ইয়াবাসহ বেলাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।গ্রেফতারকৃত বেলাল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থানকালে বেলাল মিয়ার কাছ থেকে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত বেলালকে গোবিন্দগগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com