শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জ ২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুই কেজি গাঁজাসহ বেলি বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। সোমবার (১০ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামি- মোছাঃ বেলী বেগম বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ(গামলা)গ্ৰামের মৃত, জোব্বার আলীর কন্যা। থানা সুত্রে জানা গেছে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে গাড়ি চেকিং করা কালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেলা-অবেলা যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-(১২-১১৬২) পরিবহনের যাত্রীবাহী বাস আটক করে বাসের ভিতর তল্লাশি করে বাসের বাম পার্শ্বে সীটে বসা যাত্রী মোছাঃ বেলী বেগমের দেহ নারী পুলিশ মোছাঃ আম্বিয়া খাতুনের দ্বারা তল্লাশী করার সময় তাহার পরিহিত বোরকার ভিতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো তিনটি সাদা পলিথিনের পোটলায় ২কেজি গাঁজা উদ্ধার ও মাদক কারবারী বেলি বেগমকে গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com