শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ঘোড়াঘাটে চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর র‌্যাবের অভিযানে জোড়া খুনের মামলার প্রধান আসামী আজহার আলী মন্ডল (৬৩) গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে আত্মগোপনে থাকা আজহারকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, বুধবার সকালে দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম (২৫) ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল (২২) বোরোর জমিতে পানি দিতে গেলে পূর্ব শত্রুতার জেরে আজহারসহ তার অন্য সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত মীম ও রাকিবকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী আজহারকে গ্রেফতার করে। আসামী আজহারকে ঘোড়াঘাট থানায় হস্তান্তরসহ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com