শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

চতুর্থ বারের মতো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে-মনোনয়ন হোসেন চৌধুরী এমপি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল দেশে এবং বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।শুক্রবার দুপুর ১২ দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন কালে গাইবান্ধা—৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। সড়কগুলি হলো উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী থেকে কামদিয়া ফাঁসিতলা সড়ক, কামদিয়া ইউনিয়নের লম্বাদিঘী থেকে ঘোড়াঘাট মাঝার পর্যন্ত এবং মহিষমুড়ি থেকে শ্যামপুর সড়ক। সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে বেগুন বাড়ী বাজারে এক আলোচনা সভা কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, জাতীয় সংসদ সদস্যের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আহসানুল হক সুমন, যুবলীগের নেতা নুরন্নবী নান্নু প্রমুখ।প্রায় ২ কোটি টাকা ব্যায়ে সড়ক ৩টি পাকাকরণ কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com