মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী চারঘাটে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৫। বুধবার (৩০ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১১টায় চারঘাট থানাধীন ইউসুফপুর (কান্দিপাড়া) এলাকা থেকে ওই গানটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এলাকায় অজ্ঞাত পরিচয় মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধারের ঘটনা ঘটতে পারে।
উদ্ধারকৃত অস্ত্রটি চারঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।