সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী জনি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর চারঘাটে ২১২ বোতল ফেনসিডিল-সহ মোঃ আরিফুল ইসলাম জনি ওরফে জনি আলম (৩২) নামের এক মাদক করবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় চারঘাট থানাধীন পাশুন্ডিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী মোঃ আরিফুল ইসলাম জনি ওরফে জনি আলম, সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া এলাকার মোঃ শমসের আলী ছেলে।শনিবার (১৬ সেপ্টেম্বর) র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া গ্রামে মোঃ আরিফুল ইসলাম জনি ওরফে জনি আলমের নিজ বসতবাড়ীতে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২১২ বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জনি আলম জানায়, রাজশাহীর চারঘাট থানাধীন পাশুন্ডিয়া গ্রামে জনৈক মোঃ গাফ্ফারের আমবাগানের ভিতরে গোপনে ফেনসিডিল সংরক্ষণ করা আছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বর্নিত স্থানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে াাদালতে সোপর্দ করেছে চারঘাট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com