শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ স্বপন (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার ১২ (জানুয়ারি) দিনগত রাত ১০টায় রাজশাহীর চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ স্বপন, সে রাজশাহীর মোহনপুর থানার পেয়ারপুর (ধুরইল) গ্রামের মৃত মংলা মন্ডলের ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল (মঠপুকুর) এলাকায় বসবাস করে সে।
শনিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা থেকে ব্যাটারী চালিত একটি অটোরিক্সায় যাত্রীবেশে ১জন ব্যক্তি মাদকদ্রব্য-সহ বিক্রয়ের উদ্দেশ্যে বানেশ্বর বাজার এলাকার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন শ্রীখন্ডী গ্রামে অবস্থান নেয় র‌্যাব-৫, এর সদস্যরা। অবস্থানকালে বর্নিত ব্যাটারী চালিত অটোরিক্সা আসতে দেখে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই অটোরিক্সা যাত্রীবেশে থাকা ১ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অটোরিক্সায় তার হেফাজতে থাকা ব্যাগ ও বড় প্লাস্টিকের ড্রামে ভারতীয় ফেনসিডিল আছে। মাদক কারবারী স্বপন দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ফেসসিডিল সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্নœ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে স্বিকার করে। এ ঘটনায় গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com