শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

চিকিৎসক স্ত্রীর দায়েরকৃত মামলার প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত 

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
পঞ্চগড় জেলা জজ আদালতের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সিনিয়র সহকারী জজ)দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে স্ত্রীর দায়েরকৃত মামলার অভিযোগ প্রমানিত হয়েছে। গত মঙ্গলবার তার বিরুদ্ধে ওই মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে ইনভেস্টিগেশন ব্যুরো আব পুলিশ (পিবিআই) রংপুর।
রংপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হয়। চিকিৎসক স্ত্রী হৃদিতা সরকারের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় এই তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।
মামলার বাদী চিকিৎসক হৃদিতা সরকারের আইনজীবি খন্দকার মোহাম্দ রফিক হাসনাইন ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সরকার। তিনি চাকুরি সূত্রে কর্মস্থল রংপুরের ম্যাজিষ্ট্রেট কোয়াটারসহ একাধিক স্থানে বিভিন্ন সময়ে অবস্থানকালে ৩০লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী চিকিৎসক হৃদিতা সরকারের ওপর শারিরিক ও মানুষিক নির্যাতন চালাতেন। শুধু তাই নয় তার নির্যাতনের কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। প্রকাশ্যে আদালত চত্বরের পাশেও তার ওপর নির্যাতন চালানো হয়। তিনি মামলার বাদিনীকে নির্যাতন চালিয়ে বাসা থেকে চলে যেতে বাধ্য করেন। এর পর তিনি দ্বিতীয় বিয়ে করে তার সন্তান ও চিকিৎসক স্ত্রীকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ নিয়ে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে গত ২৪ এপ্রিল একটি পিটিশন মামলা-৩৭/২০২২ দায়ের করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোঃ/২২)১১(ক)/(খ) ও পেনাল কোড ৩২৩ ধারায় অভিযোগ আনা হয়। রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ মোস্তফা কামাল মামলাটি তদন্তের জন্য পিবিআই পুলিশ এর নিকট প্রেরন করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক যতীন্দ্রনাথ শর্মা অনুসন্ধান শেষে অভিযোগ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে গত মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদিনী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের মেয়ে এর সাথে একই জেলা ও উপজেলার হালুয়াঘাট পূর্ববাজার গ্রামের শুধাংশু কুমার সরকারের ছেলে তৎকালীন সময়ে সহকারী জজ দেবাংশু কুমার সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মামলার আসামি তার ওপর যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা না দেয়ায় বাদিনীকে নানাভাবে নির্যাতন করা হয়। মামলাটি তদন্ত চলাকালে তথ্য উপাত্য সংগ্রহ ও বিভিন্ন আলামত থেকে ৪ জন আসামির মধ্যে প্রধান আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সাবেক সহকারী জজ) দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ওই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com