মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না সড়কেই ঝড়লো ৫ প্রান

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৫নভেম্বর) বিকাল পোনে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় ১ জন। রামেক হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরো চারজন। নিহত সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) ও তার বোন পারভিন বেগম ও শারমিন ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী ও হৃদয় এবং সিএনজি চালক। নিহতরা রাজশাহীতে চিকিৎসা নিয়ে নিজ বাড়ীর উদ্দেশ্য গুরুদাসপুরে ফিরে যাচ্ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com